shomoyerdiganta
১৩ জুলাই ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হাশেম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গত শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে গাংনীর ঝিনেরপুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছে আরও দুজন। 

নিহত আবুল হাশেম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে।আবুল হাশেম গাংনী পৌর এলাকার ঝিনিরপুল পাড়ায় দ্বিতীয় স্ত্রীর সাথে বসবাস করতেন।

আহতরা হলেন- মোটরসাইকেল চালক উপজেলার গরীবপুর গ্রামের রন্জিত হোসেনের ছেলে মোঃ আব্দুল্লাহ (২০)।এবং পাখিভ্যান চালক ও গাংনীর শিশিরপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৪০)।

নিহতের ভাগ্নে বাবু হোসেন জানান,আমার মামা আবুল হাশেম প্যারালাইসিস রোগী।পাখিভ্যানে রাতে ওষুধ কেনার জন্য বাজারের যাচ্ছিলেন।এসময় ঝিনেরপুল এলাকায় পৌঁছালে হঠাৎ এক কিশোর পাকা সড়ক পার হতে যায়। তাকে বাঁচাতে গিয়ে পাখিভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে চলে যায়।এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানকে ধাক্কা দেয়।পাখি ভ্যান যাত্রী নিয়ে পাকা সড়কে ছিটকে পড়ে।এতে তিনজন গুরুতর আহত হলে তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আবুল হাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।হাসপাতালে নেয়ার পথে খলিশাকুন্ডি নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।আর আবুল হাশেমের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সব তথ্য নেয়া হয়েছে।আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

প্রশাসন ও রাজনৈতিক দ’লের নে’তাদের ভা’গ’বা’টোয়ারায় কুষ্টিয়ায় বালি অ’প*স’রনের নামে চলছে কৃষি জমির মাটি লু’টপা’ট

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ 

মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গু’লি’বর্ষণ

১০

পানিবন্দি লাখো মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার

১১

অ’নি’য়’মের প্র’তি’বা’দ করায় সাংবাদিককে যু’বদল নে’তা’র হু’ম’কি

১২

সীতাকুণ্ডে প্রাইভেটকার দুর্ঘটনায় যুবক নিহত

১৩

“‌পেশাজী‌বি সংগঠন উপ-সহকারী ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অ‌ফিসার (প‌রিবা‌র প‌রিকল্পনা বিভাগ) কু‌ষ্টিয়া জেলা শাখার নতুন ক‌মি‌টি গ’ঠন”

১৪

কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দু’র্ঘ’টনার শি’কার ব্যক্তির বি’চ্ছিন্ন পা গা’য়েব

১৫

সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অভিযোগ

১৬

শ্রীপুরে কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০,গুরুতর ৭ জন ময়মনসিংহ মেডিকেলে

১৭

ভেনেজুয়েলায় ভূ’মিক’ম্পে প্রা’ণহা’নি ৩ হা’জার ছা’ড়াল

১৮

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৯

মে’য়েকে তু’লে নিয়ে বি’য়ে, হু’ম’কি-অ’প’মা’নে বাবার আ’ত্ম’হ’ত্যা’র অ’ভি’যো’গ

২০
error: Content is protected !!