shomoyerdiganta
৫ অগাস্ট ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”

রাসেল আহমেদ স্টাফ রিপোর্টার ভেড়ামারা:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, ভেড়ামারা, কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও ইতিহাস নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীরা দেশপ্রেম, স্বাধীনতার চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের দায়িত্ববোধকে সৃজনশীলভাবে উপস্থাপন করে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল আরাফাত, উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে সচেতন হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সাংস্কৃতিক ও সাহিত্যচর্চা শিক্ষার্থীদের মননশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ লোকমান হোসেন, প্রধান শিক্ষক, সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়। সভাপতির বক্তব্যে তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি দেশাত্মবোধ, ইতিহাসচেতনা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।আয়োজনে: উপজেলা প্রশাসন, ভেড়ামারা, কুষ্টিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খোকসায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”

দৌলতপুরে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ 

পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

মিরপুর থানা থেকে অশ্রুসিক্ত বিদায় কনস্টেবল শাহাদাত হোসেনকে: নতুন কর্মস্থল কুমারখালী থানা

গাংনীতে পুলিশের ব্লক রেইড  অভিযানে গাঁজাসহ আটক-৫ 

১০

অনেক রক্ত দিয়ে লেখা ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ

১১

দুই বছর পরও জনআস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ

১২

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সং’ঘ’র্ষ, আ’হ’ত ৩০

১৩

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

ভেড়ামারায় ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে ভোরের পাখি একাদশের জয়

১৬

দুদকের শীর্ষ পদের জন্য সচিবালয়ে দৌড়ঝাঁপ

১৭

ইবি’র ঝাউদিয়া এলাকায় অস্ত্র কিনতে এসে আটক ২

১৮

নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত অ’ন্তত ১

১৯

যশোরে জামায়াত এমপির মেয়ের মা’রধ’রের অ’ভি’যোগে বাড়ি ভা’ঙ’চু’র,মহাসড়ক অ’ব’রো’ধ

২০
error: Content is protected !!