shomoyerdiganta
২০ জুন ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দা’বি’তে মা’ন’ববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

সালাম হোসেন, ঝিনাইদহ। 

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে ‘আমরা ঝিনাইদহবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়াল, ডাঃ কামাল হোসেন, ডাঃ মনিরুল ইসলাম, ঝিনাইদহ সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বিশিষ্ট ব্যবসায়ী সবুর মিয়া, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন ও জনমত গড়ে তুলছে। সম্প্রতি মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিকভাবে জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় স্থান নির্বাচন করা হচ্ছে বলে জানা গেছে। তবে জেলার কেন্দ্রস্থল ও অধিকাংশ মানুষের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপন করা প্রয়োজন বলে তারা দাবি জানান। তাদের মতে, জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপিত হলে জেলার সব উপজেলার মানুষ সমানভাবে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা লাভ করবে। অন্যদিকে জেলা সদর থেকে দূরে মেডিকেল কলেজ স্থাপন করা হলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না এবং স্বাস্থ্যসেবা গ্রহণেও নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হবে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, জনস্বার্থ ও জনগণের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে জেলাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে আ’ও’য়া’মীলী’গ – বি’এনপি স’মর্থকদের সং’ঘ’র্ষ, আ’হ’ত ১৬

এক কিলোমিটার স’ড়’কে ভু’গ’ছে ১৫ গ্ৰামের মানুষ 

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দা’বি’তে মা’ন’ববন্ধন

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অ’ভি’যা’ন, বাইরে বি’ক্ষো’ভ

ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে শুভ কামনা জানিয়ে নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল ভক্তদের র‍্যালি

পুলিশের পো’শা’কের রং পরিবর্তন করে প্র’জ্ঞা’পন

চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝু’ল’ন্ত ম”র”দে”হ উ”দ্ধা”র

কুষ্টিয়াসহ ৬টি বন্ধ চিনিকল চালুর দাবি, না মানলে ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও

চুয়াডাঙ্গায় অ’র’ক্ষি’ত রেল ক্রসিংয়ে ট্রেনে কা”টা প’ড়ে নি”হ”ত ২

জীবন বাঁ’চা’তে মসজিদে গিয়েও শে’ষর’ক্ষা হলোনা এক না’রীর

১০

দৌলতপুরে ছা’দ থেকে প’ড়ে শি”শু:র মৃ”ত্যু

১১

যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করার লক্ষ্যে ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

১২

ওসির বি’রু’দ্ধে ম’দ খে’য়ে গা’লি’গা’লা’জ ও অ’শ্লী’ল অ’ঙ্গভ’ঙ্গি দেখানোর অ’ভি’যো’গ 

১৩

টার্মিনালের মূল সড়কে ক’ক’টে’ল বি’স্ফো’র’ণ, আ’ট’ক ৩

১৪

ঝিনাইদহে ১০ কোটি টাকার অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন

১৫

সারাদেশে রাজনৈতিক সহিংসতায় ৫ মাসে ৫৫ খু”ন, বাড়ছে উ’দ্বে’গ

১৬

থানায় দুই প’ক্ষের সং’ঘ’র্ষ, আ’ট’ক ৩

১৭

ফুটবল খেলা নিয়ে বি’রো’ধের জে’রে স্কুলছাত্রকে হা’তু’ড়ি’পে’টার অ’ভি’যো’গ

১৮

বিএনপি নে’তা’র ই’য়াবা সে’ব’নের ভিডিও ভা’ই’রা’ল,ত’দ’ন্তে কমিটির সি’দ্ধা’ন্ত

১৯

তারেক রহমান আইলেও কা’ম হইব না 

২০
error: Content is protected !!