shomoyerdiganta
৫ অগাস্ট ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ 

দৌলতপুরে পদ্মার পাড় ধসে শি’শু নি’খোঁ’জ 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর তীরে বেড়াতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ শিশু নুরী খাতুন (৫) ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক ইসলামের মেয়ে। সে নানার বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়। উদ্ধার হওয়া শিশু জামিলা খাতুন (৮) একই এলাকার এজাবুল ইসলামের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তীরে নদীভাঙন প্রতিরোধে ফেলা জিও ব্যাগের ওপর দাঁড়িয়ে ছিল দুই শিশু। এ সময় পাশেই স্থানীয়রা কাজ করছিলেন। হঠাৎ জিও ব্যাগ ধসে গেলে দুই শিশুই নদীতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জামিলা খাতুনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নুরী খাতুন নদীর স্রোতে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশু নদীতে পড়ে যায়। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করলেও অপর শিশু এখনো নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন।ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুর রহমান বলেন, বিকেল ৩টার পর আমরা খবর পাই। ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খোকসায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”

দৌলতপুরে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ 

পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

মিরপুর থানা থেকে অশ্রুসিক্ত বিদায় কনস্টেবল শাহাদাত হোসেনকে: নতুন কর্মস্থল কুমারখালী থানা

গাংনীতে পুলিশের ব্লক রেইড  অভিযানে গাঁজাসহ আটক-৫ 

১০

অনেক রক্ত দিয়ে লেখা ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ

১১

দুই বছর পরও জনআস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ

১২

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সং’ঘ’র্ষ, আ’হ’ত ৩০

১৩

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

ভেড়ামারায় ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে ভোরের পাখি একাদশের জয়

১৬

দুদকের শীর্ষ পদের জন্য সচিবালয়ে দৌড়ঝাঁপ

১৭

ইবি’র ঝাউদিয়া এলাকায় অস্ত্র কিনতে এসে আটক ২

১৮

নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত অ’ন্তত ১

১৯

যশোরে জামায়াত এমপির মেয়ের মা’রধ’রের অ’ভি’যোগে বাড়ি ভা’ঙ’চু’র,মহাসড়ক অ’ব’রো’ধ

২০
error: Content is protected !!