shomoyerdiganta
১৭ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পৌরসভা থেকে উধাও ৫ সরকারি গাড়ি

পৌরসভা থেকে উধাও ৫ সরকারি গাড়ি

নরসিংদীর মাধবদী পৌরসভা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫টি সরকারি গাড়ি উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সম্প্রতি ২টি ডাম্প ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার হলেও এখনো পাওয়া যায়নি ৩টি গাড়ি। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ।

মাধবদী পৌরসভার প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫টি সরকারি গাড়ির খোঁজ নেই অনেক দিন। অভিযোগ আছে, গাড়িগুলো বিক্রি করে দিয়েছে পৌরসভার গাড়িচালক মোস্তফা ও কামালসহ একটি চক্র। সম্প্রতি এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ।নিখোঁজ গাড়িগুলোর মধ্যে ৪টি ডাম্প ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স। গত ১০ জুলাই বিশেষ অভিযানে শিবপুরের ইটাখোলা এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয় দুটি ট্রাক ও একটি পে-লোডার।নরসিংদীর শিবপুর এলাকার গ্যারেজ মালিক তাইজুল ইসলাম বলেন, ‘আমার এখানে যে ৫টা গাড়ি এনেছে, এর মধ্যে ৩টা আমি নিজে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বুঝিয়ে দিয়েছি। আর বাকি দুটো গাড়ির বিল ও চ্যাসিস নম্বর আমার কাছে আছে।’নরসিংদীর মাধবদী এলাকার গ্যারেজ মালিক মনিরুজ্জামান মনু বলেন, ‘আমি জানিয়েছি যে আমার এখানে এই গাড়িটা আছে, আপনারা নিয়ে যান। পরে আমার কাছ থেকে গাড়িটা নিয়ে গেছে ৫ আগস্টের পরে।’এখনো খোঁজ মিলছে না দুটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘সরকারি গাড়ি কীভাবে চুরি হয়, এর সাথে জড়িত কারা?’মাধবদী পৌরসভার স্টোরকিপার রহিমা বেগম বলেন, ‘আমার কাছে গাড়ি নেই। আমাকে তো বুঝিয়ে দেয়নি। আমি এখানে স্টেশনারি মালামাল সংরক্ষণ করি। এটা সম্পর্কে আমি কিছুই জানি না।’তবে এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত কামাল হোসেন। তিনি বলেন, ‘এই সাবজেক্ট আমার না। গার্বেজ ট্রাকের মেইনটেন্যান্স মোস্তফা ভাই করেন। আমি ছিলাম জিপ চালক, মেয়র স্যারের জন্য। এই গাড়িগুলোর বিষয়ে হয়তো মোস্তফা ভাই জানিয়েছে, কিন্তু কর্তৃপক্ষ হয়তো গুরুত্ব দেয়নি। এরকমও হতে পারে। কিন্তু আমি সঠিক জানি না। এখন অভিযোগ অফিস তদন্ত করবে। আমি যদি দোষ করি তাহলে তো শাস্তি পাব।’ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানালেন পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার। তিনি বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি তাদের মিটিং করেছে। যাদের সাক্ষ্য প্রয়োজন সেগুলো নিয়েছে।’নিখোঁজ গাড়ি দ্রুত উদ্ধার ও অপরাধীদের শাস্তির দাবি এলাকাবাসীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

পৌরসভা থেকে উধাও ৫ সরকারি গাড়ি

ঝিনাইদহের গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবীতে মানববন্ধন

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

ভেড়ামারা মওলাহাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহের শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের আহ্বান

কুষ্টিয়ায় বেড়েছে মরিচের চাষ, পাইকারি বাজারে ভালো দাম থাকায় খুশি কৃষক, অসন্তোষ ভোক্তাদের

মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে 

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

১০

ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

১১

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

১২

প্রশাসন ও রাজনৈতিক দ’লের নে’তাদের ভা’গ’বা’টোয়ারায় কুষ্টিয়ায় বালি অ’প*স’রনের নামে চলছে কৃষি জমির মাটি লু’টপা’ট

১৩

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৪

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

১৫

গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ 

১৬

মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

১৭

পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গু’লি’বর্ষণ

১৮

পানিবন্দি লাখো মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার

১৯

অ’নি’য়’মের প্র’তি’বা’দ করায় সাংবাদিককে যু’বদল নে’তা’র হু’ম’কি

২০
error: Content is protected !!