shomoyerdiganta
১৩ জুলাই ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

গত কয়দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি থাকবে চলতি জুলাই মাসজুড়েই। কখনও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে, কখনও বা সামান্য কম হতে পারে।

আজ সোমবার ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর আজও দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার ও বুধবার তুলনামূলক কম বৃষ্টি হলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বাড়বে বৃষ্টি। সোমবারও ঢাকাসহ সারা দেশে থাকবে বৃষ্টি।

তিনি জানান, পুরো জুলাই মাসেই বৃষ্টি থাকবে; কখনও বেশি কখনও কম। ৫ জুলাই থেকে নিম্নচাপের কারণে বৃষ্টি হয়েছে বেশি। কিন্তু বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় আছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত ১৭৪ মিলিমিটার রেকর্ড হয়েছে ঢাকায়। সকাল ৬টা থেকে ৯টা ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। আর কুমিল্লায় সকাল ৬টা থেকে ৯টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

এদিকে আবহওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভিন্ন এলাকায় আরও একদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কয়েকটি বিভাগে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

সোমবারও রাজধানীতে বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

প্রশাসন ও রাজনৈতিক দ’লের নে’তাদের ভা’গ’বা’টোয়ারায় কুষ্টিয়ায় বালি অ’প*স’রনের নামে চলছে কৃষি জমির মাটি লু’টপা’ট

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ 

মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গু’লি’বর্ষণ

১০

পানিবন্দি লাখো মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার

১১

অ’নি’য়’মের প্র’তি’বা’দ করায় সাংবাদিককে যু’বদল নে’তা’র হু’ম’কি

১২

সীতাকুণ্ডে প্রাইভেটকার দুর্ঘটনায় যুবক নিহত

১৩

“‌পেশাজী‌বি সংগঠন উপ-সহকারী ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অ‌ফিসার (প‌রিবা‌র প‌রিকল্পনা বিভাগ) কু‌ষ্টিয়া জেলা শাখার নতুন ক‌মি‌টি গ’ঠন”

১৪

কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দু’র্ঘ’টনার শি’কার ব্যক্তির বি’চ্ছিন্ন পা গা’য়েব

১৫

সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অভিযোগ

১৬

শ্রীপুরে কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০,গুরুতর ৭ জন ময়মনসিংহ মেডিকেলে

১৭

ভেনেজুয়েলায় ভূ’মিক’ম্পে প্রা’ণহা’নি ৩ হা’জার ছা’ড়াল

১৮

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৯

মে’য়েকে তু’লে নিয়ে বি’য়ে, হু’ম’কি-অ’প’মা’নে বাবার আ’ত্ম’হ’ত্যা’র অ’ভি’যো’গ

২০
error: Content is protected !!