shomoyerdiganta
৫ অগাস্ট ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুর থানা থেকে অশ্রুসিক্ত বিদায় কনস্টেবল শাহাদাত হোসেনকে: নতুন কর্মস্থল কুমারখালী থানা

মিরপুর থানা থেকে অশ্রুসিক্ত বিদায় কনস্টেবল শাহাদাত হোসেনকে: নতুন কর্মস্থল কুমারখালী থানা

আশিক আলী, মিরপুর।।

কুষ্টিয়া মিরপুর থানা থেকে বিদায় নিলেন সৎ ও মানবিক কাজের জন্য পরিচিত পুলিশ কনস্টেবল শাহাদাত হোসেন। তাঁর পরবর্তী কর্মস্থল নির্ধারণ করা হয়েছে কুমারখালী থানা।
​চাকরিজীবনের নিয়মিত বদলির অংশ হলেও, কর্মক্ষেত্রে তাঁর সততা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের কারণে সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর এই প্রস্থান উপলক্ষে মিরপুর থানা প্রাঙ্গণে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।বিদায় মুহূর্তে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম উপস্থিত থেকে কনস্টেবল শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ এবং সেকেন্ড অফিসার এলিস মাহমুদসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।বিদায়ী বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, “কনস্টেবল শাহাদাত হোসেন একজন অত্যন্ত ভালো মনের মানুষ এবং নিবেদিতপ্রাণ পুলিশ সদস্য। মিরপুর থানায় তাঁর কাজের অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখব। আশা করি, নতুন কর্মস্থল কুমারখালী থানাতেও তিনি একইভাবে সততা ও দক্ষতার সাথে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।”সংবর্ধনা শেষে সহকর্মীদের ভালোবাসা ও অকৃত্রিম শুভকামনা নিয়ে নতুন কর্মস্থল কুমারখালী থানার উদ্দেশ্যে রওনা হন কনস্টেবল শাহাদাত হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খোকসায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”

দৌলতপুরে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ 

পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

মিরপুর থানা থেকে অশ্রুসিক্ত বিদায় কনস্টেবল শাহাদাত হোসেনকে: নতুন কর্মস্থল কুমারখালী থানা

গাংনীতে পুলিশের ব্লক রেইড  অভিযানে গাঁজাসহ আটক-৫ 

১০

অনেক রক্ত দিয়ে লেখা ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ

১১

দুই বছর পরও জনআস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ

১২

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সং’ঘ’র্ষ, আ’হ’ত ৩০

১৩

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৪

ভেড়ামারায় ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে ভোরের পাখি একাদশের জয়

১৬

দুদকের শীর্ষ পদের জন্য সচিবালয়ে দৌড়ঝাঁপ

১৭

ইবি’র ঝাউদিয়া এলাকায় অস্ত্র কিনতে এসে আটক ২

১৮

নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত অ’ন্তত ১

১৯

যশোরে জামায়াত এমপির মেয়ের মা’রধ’রের অ’ভি’যোগে বাড়ি ভা’ঙ’চু’র,মহাসড়ক অ’ব’রো’ধ

২০
error: Content is protected !!