shomoyerdiganta
২৭ জুন ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুর থানা পুলিশের মা’দ’কবি’রো’ধী অ’ভি’যানে তৎপর প্রশাসন: পুলিশের অভিযানে মাদক উ’দ্ধা’র, ভ্রা’ম্যমাণ আদালতে দুই মা’দ’ক’সে’বীর কা”রা’দ’ণ্ড 

মিরপুরে মাদকবিরোধী অভিযানে তৎপর প্রশাসন: পুলিশের অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড 

আশিক আলী, মিরপুর।। 

 কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ব্যাপক তৎপরতা চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। পৃথক অভিযানে ৮০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, দুই মাদক ব্যবসায়ীকে আটক এবং দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া রেলব্রিজ এলাকায় আহম্মদপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। আহম্মদপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) নাজমুল হোসেনের নেতৃত্বে এবং এএসআই (নিঃ) সুশংকর কুমার বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনজন মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, মোঃ আব্দুল হান্নান (৪৭) এবং মোঃ নজরুল ইসলাম (২৫)। তাদের কাছ থেকে ব্লিস্টার পাতায় সংরক্ষিত মোট ৮০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা। এ সময় অপর আসামি মোঃ রানা (২৭) কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে মিরপুরসহ আশপাশের এলাকায় অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, মিরপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত রাকিব হোসেন (১৯), পিতা- ইদবার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া বাপদী আহমেদ জিহাদ (২৭), পিতা- মৃত আমিরুল হোসেন, একই আইনের আওতায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তাকেও আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন:”মাদক সেবনকারী কিংবা মাদক ব্যবসায়ী— অপরাধী যেই হোক না কেন, মিরপুর থানা পুলিশের কাছে কোনো প্রকার ছাড় পাবে না। মিরপুর থানাকে মাদকমুক্ত করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, তার সবই করবে পুলিশ। যেকোনো মূল্যে আমরা মিরপুরকে একটি মাদকমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর থানা পুলিশের মা’দ’কবি’রো’ধী অ’ভি’যানে তৎপর প্রশাসন: পুলিশের অভিযানে মাদক উ’দ্ধা’র, ভ্রা’ম্যমাণ আদালতে দুই মা’দ’ক’সে’বীর কা”রা’দ’ণ্ড 

ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি উ”দ্যো’গে ব’র্ধি’ত স’ভা অ’নু’ষ্টিত

বিএনপি সরকার ব্যা’র্থ হ’ও’য়ার জ’ন্য আ’সে’নি- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

ঝিনাইদহে মা”দ’কদ্র’ব্যে’র অ’পব্য’ব’হার ও অ’বৈ’ধ পা’চা’র’বি’রো’ধী আ’ন্ত’র্জাতিক দিবস পা’ল’ন

ঝিনাইদহে আ’ন্ত’র্জাতিক মা’দ’কবি’রো’ধী দিবস উ’প’ল’ক্ষে মা’ন’ব’ব’ন্ধ’ন

ঝিনাইদহে জেলা পরিষদ প্র’শাস’ক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উ’দ্বো’ধ’ন করলেন- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়ায় পুলিশ ক্যাডেট এএসআই প’দে নি’য়ো’গ সং’ক্রা’ন্ত ব্রিফিং অনুষ্ঠিত

ঢীনে ১০৯ ত’লা ভ’বনে বি’মান বি”ধ্ব’স্ত 

পদ্মায় বালি উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে, বিএনপি ক’র্মী নি”হ”ত

পদ্মায় বালি উ’ত্তোলন নিয়ে দু’ই প’ক্ষে’র সং’ঘ’র্ষে, বিএনপি ক’র্মী নি”হ”ত

১০

কাজ শে’ষ হতেই ধ’সে গেল ৯ কো’টি টা’কা’র সড়ক

১১

গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অ’নু’ষ্ঠি’ত

১২

কুষ্টিয়ায় রিভলবার-গুলিসহ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

১৩

বাইপাসে সড়কে প্রাইভেটকারে বাসের ধা’ক্কা, আ’হ’ত ৫

১৪

তা’প’প্র’বা’হে বি’প’র্যস্ত ইতালি: একদিনেই ৪ মৃ””ত্যু, স’ত’র্ক’তা জা’রি

১৫

ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রিমুখী সং’ঘ’র্ষে নি”হ”ত ১

১৬

দিশার আয়োজনে চাকরী মেলা অনুষ্ঠিত

১৭

কুষ্টিয়ায় কর অফিসে নি’য়ো’গ পরীক্ষায় প্র’ক্সি দিতে গিয়ে আ’ট’ক ৪

১৮

গাংনীতে ৬টি ট্রা’ন্সফ’রমার চু”রি, শ’ঙ্কা’য় চাষিরা 

১৯

চাঁ”দা না পে’য়ে ব্যবসায়ীকে তু’লে নিয়ে হাত-পা ভে’ঙে দিলেন শ্রমিক দ’লে’র নে’তা

২০
error: Content is protected !!