shomoyerdiganta
১ জুলাই ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি পুকুর ভ’রা’ট করে ভবন নি’র্মা’ণে’র অ’ভি’যো’গ 

সরকারি পুকুর ভ’রা’ট করে ভবন নি’র্মা’ণে’র অ’ভি’যো’গ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দেশের প্রচলিত আইন অমান্য করে একের পর এক সরকারি খাস পুকুর ভরাট করে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে এমন অনিয়ম ঘটলেও স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড সুলতানা রাজিয়া সম্পূর্ণ নির্বিকার ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে।

দেশের প্রচলিত জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী, কোনো অবস্থাতেই প্রাকৃতিকভাবে সৃষ্ট বা সরকারি মালিকানাধীন পুকুর, ডোবা বা জলাশয় ভরাট করা দণ্ডনীয় অপরাধ। অথচ নাচোল উপজেলার ৩ নম্বর ইউনিয়নের ইটলা গ্রামে কাটাকুড়ি এলাকায় অবস্থিত সরকারি খাস পুকুরটি গত কয়েক মাস ধরে রাতের আঁধারে এবং কখনও প্রকাশ্য দিবালোকে বালু দিয়ে ভরাট করেছে মংলু নামে এক ব্যক্তি। ইতোমধ্যে পুকুরটির অর্ধেকের বেশি অংশ ভরাট করে সেখানে আরসিসি পিলার তুলে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, পুকুর ভরাটের বিষয়টি শুরুতেই মৌখিকভাবে স্থানীয় ভূমি অফিস ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি সম্পত্তি এভাবে গিলে খাচ্ছে প্রভাবশালীরা, আর এসিল্যান্ড স্যার এসি রুমে বসে আছেন। উনারা যদি সময়মতো একটা অ্যাকশন নিতেন, তবে আজ সরকারি পুকুরগুলো এভাবে হারিয়ে যেত না।

অনুসন্ধানে জানা গেছে, শুধু কাটাকুড়ি এলাকা নয়, গত মে মাসে নেজামপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামে সরকারি খাস খতিয়ানভুক্ত একটি পুকুর দিনের বেলায় ভরাট করা হয়। ভরাটের পর পুকুরিয়াপাড়ার আবু বাক্কার ভুট্টু নামের এক ব্যক্তি ওই সরকারি জমি প্লট আকারে বিক্রি করার চেষ্টা করলেও কোনো ব্যবস্থা নেননি এসিল্যান্ড। এছাড়া একই মাসে উপজেলার পিরপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় একটি সরকারি পুকুর এবং খেসবা গ্রামের আরেকটি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব অবৈধ ভরাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাস বলেন, যে পুকুরগুলো ভরাট করা হয়েছে, সেগুলোর বিষয়ে এসিল্যান্ড ইতোমধ্যে জেলা প্রশাসককে (ডিসি) অবহিত করেছেন। ডিসির নির্দেশনা পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে ৩টি গাঁ’জা’র গাছসহ আ’ট’ক-১

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনেই চলছে চিকিৎসা, ঝুঁকিতে রোগী ও ডাক্তার 

সরকারি পুকুর ভ’রা’ট করে ভবন নি’র্মা’ণে’র অ’ভি’যো’গ 

বা’স’চা’পা’য় স্কু’লশি’ক্ষা’র্থী নি”হ”ত, বাবা আ’হ’ত

নতুন অর্থবছরের বাজেট পাস আজ, ১ জুলাই থেকে কার্যকর

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

ইটবোঝাই ট্রাক নি’য়’ন্ত্র’ণ হা’রিয়ে খা’দে পড়ে দুইজন নি”হ’ত

মিরপুর থানা পুলিশের মা’দ’কবি’রো’ধী অ’ভি’যানে তৎপর প্রশাসন: পুলিশের অভিযানে মাদক উ’দ্ধা’র, ভ্রা’ম্যমাণ আদালতে দুই মা’দ’ক’সে’বীর কা”রা’দ’ণ্ড 

ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি উ”দ্যো’গে ব’র্ধি’ত স’ভা অ’নু’ষ্টিত

বিএনপি সরকার ব্যা’র্থ হ’ও’য়ার জ’ন্য আ’সে’নি- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১০

ঝিনাইদহে মা”দ’কদ্র’ব্যে’র অ’পব্য’ব’হার ও অ’বৈ’ধ পা’চা’র’বি’রো’ধী আ’ন্ত’র্জাতিক দিবস পা’ল’ন

১১

ঝিনাইদহে আ’ন্ত’র্জাতিক মা’দ’কবি’রো’ধী দিবস উ’প’ল’ক্ষে মা’ন’ব’ব’ন্ধ’ন

১২

ঝিনাইদহে জেলা পরিষদ প্র’শাস’ক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উ’দ্বো’ধ’ন করলেন- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১৩

কুষ্টিয়ায় পুলিশ ক্যাডেট এএসআই প’দে নি’য়ো’গ সং’ক্রা’ন্ত ব্রিফিং অনুষ্ঠিত

১৪

ঢীনে ১০৯ ত’লা ভ’বনে বি’মান বি”ধ্ব’স্ত 

১৫

পদ্মায় বালি উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে, বিএনপি ক’র্মী নি”হ”ত

১৬

পদ্মায় বালি উ’ত্তোলন নিয়ে দু’ই প’ক্ষে’র সং’ঘ’র্ষে, বিএনপি ক’র্মী নি”হ”ত

১৭

কাজ শে’ষ হতেই ধ’সে গেল ৯ কো’টি টা’কা’র সড়ক

১৮

গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অ’নু’ষ্ঠি’ত

১৯

কুষ্টিয়ায় রিভলবার-গুলিসহ যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

২০
error: Content is protected !!