shomoyerdiganta
৫ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সা’লি’শ বৈ’ঠ’কে বৃদ্ধকে গু”লি

সালিশ বৈঠকে বৃদ্ধকে গু”লি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিশ বৈঠকে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। পরে তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক বিরোধের জের ধরে ডাকা সালিশ বৈঠকে আশিক নামে এক যুবক তাকে গুলি করেন। আশিক সম্পর্কে গুলিবিদ্ধ বৃদ্ধের নাতি হন।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নজরুল রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনায় শনিবার সকালে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন ছিলেন। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি মোবাইলফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানান। আশিক ঘটনাটি জানতে পেরে সন্ধ্যায় এলাকায় আসেন। এসময় ঘটনাটি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি বৃদ্ধ নজরুলকে গুলি করেন। তার বাম হাতে কবজির ওপর গুলি লেগেছে। ঘটনার পর থেকে আশিক পলাতক রয়েছেন।

ইসমাইল হোসেন ফারুক বলেন, ‘আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে মোবাইল করে আনিয়েছে। এখন আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

গুলিবিদ্ধ নজরুল ইসলাম বলেন, ‘ফারুক আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিশ বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে ওঠে। সে কারও কথা শুনতে রাজি ছিল না। এ নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরে আশিক এসে আমাকে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল বলেন, ‘আমরা উনাকে এক্সরে করতে বলেছি। এক্সরে করার পর গুলি ভেতরে আছে কি না বলা যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী রেফার করা হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে’য়েকে তু’লে নিয়ে বি’য়ে, হু’ম’কি-অ’প’মা’নে বাবার আ’ত্ম’হ’ত্যা’র অ’ভি’যো’গ

সরকারি অ’নু’ষ্ঠা’নে’র ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্য’ব’হা’র করা যা’বে না

সা’লি’শ বৈ’ঠ’কে বৃদ্ধকে গু”লি

সুপেয় পানির সংকট নিরসনে রামপালে ২১৫টি পানির ট্যাংকি বিতরণ করেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম 

নে’শা ছাড়তে কা’রাদ’ণ্ডে’র দা’বি নিয়ে তিন দ’ফায় ইউএনওর কার্যালয়ে মা’দ’কা’স’ক্ত ব্য’ক্তি

শিক্ষকদের ভো’টে দাঁ’ড়া’নোর আ’গে চাকরি ছা’ড়’তে হবে: শিক্ষামন্ত্রী 

গাংনীতে ক’ক’টে’ল স’দৃ’শ ব’স্তু ও চি’র’কুট উ’দ্ধা’র 

মেহেরপুরে ৩টি গাঁ’জা’র গাছসহ আ’ট’ক-১

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনেই চলছে চিকিৎসা, ঝুঁকিতে রোগী ও ডাক্তার 

সরকারি পুকুর ভ’রা’ট করে ভবন নি’র্মা’ণে’র অ’ভি’যো’গ 

১০

বা’স’চা’পা’য় স্কু’লশি’ক্ষা’র্থী নি”হ”ত, বাবা আ’হ’ত

১১

নতুন অর্থবছরের বাজেট পাস আজ, ১ জুলাই থেকে কার্যকর

১২

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

১৩

ইটবোঝাই ট্রাক নি’য়’ন্ত্র’ণ হা’রিয়ে খা’দে পড়ে দুইজন নি”হ’ত

১৪

মিরপুর থানা পুলিশের মা’দ’কবি’রো’ধী অ’ভি’যানে তৎপর প্রশাসন: পুলিশের অভিযানে মাদক উ’দ্ধা’র, ভ্রা’ম্যমাণ আদালতে দুই মা’দ’ক’সে’বীর কা”রা’দ’ণ্ড 

১৫

ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি উ”দ্যো’গে ব’র্ধি’ত স’ভা অ’নু’ষ্টিত

১৬

বিএনপি সরকার ব্যা’র্থ হ’ও’য়ার জ’ন্য আ’সে’নি- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১৭

ঝিনাইদহে মা”দ’কদ্র’ব্যে’র অ’পব্য’ব’হার ও অ’বৈ’ধ পা’চা’র’বি’রো’ধী আ’ন্ত’র্জাতিক দিবস পা’ল’ন

১৮

ঝিনাইদহে আ’ন্ত’র্জাতিক মা’দ’কবি’রো’ধী দিবস উ’প’ল’ক্ষে মা’ন’ব’ব’ন্ধ’ন

১৯

ঝিনাইদহে জেলা পরিষদ প্র’শাস’ক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উ’দ্বো’ধ’ন করলেন- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

২০
error: Content is protected !!