
ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইখলাস হোসেন বিশেষ প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর জগশ্বর এলাকায় সোমবার অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. তহিদুল ইসলাম (৪০), পিতা- মৃত তফসের আলী, সাং- জগশ্বর (রাজাপাড়া), থানা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের একটি দল উপজেলার ধরমপুর জগশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তহিদুল ইসলামের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান
জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন