shomoyerdiganta
১২ জুলাই ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গু’লি’বর্ষণ

পদ্মা নদীতে আবারো এ’লোপা’তাড়ি গু’লি’ব’র্ষ’ণ

পদ্মা নদীতে গুলিবিদ্ধ অবস্থায় দুজনের মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই আবারও এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া ঘাট এলাকায় শনিবার (১১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার তিলকপুর এলাকার মোহাম্মদ মণ্ডলের ছেলে সাইদুর মণ্ডল (৬৫), সমতউল্লা প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৭), মজেল প্রামাণিকের ছেলে মজনু (৪২) এবং সোহেল রানার ছেলে শিশির আহমেদ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিলকপুর এলাকার ১০ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল নৌকার কাছে এসে জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে হামলাকারীরা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে নদীর তীরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।

এতে চারজন গুরুতর আহত হন। পরে নদীতে থাকা অন্য জেলেরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সাইদুর মণ্ডল, সোহেল রানা ও মজনু বাড়ি ফিরে যান। তবে গুরুতর আহত শিশির আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিশির আহমেদ জানান, দুপুরে তারা ইঞ্জিনচালিত একটি নৌকায় ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া ঘাট এলাকায় নদীতে জাল দিয়ে মাছ ধরতে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কাকন বাহিনীর সদস্য সন্দেহে মাছ ধরা নৌকাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পরে তারা তাদের মাছ ধরা ইঞ্জিনচালিত নৌকাসহ সবাইকে নদীর কিনারায় নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে অন্য জেলেরা তাদের ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৬ জুন লালপুর উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীতে একটি ভাসমান নৌকা থেকে সাহাবুল প্রামাণিক (৪২) এবং ৯ জুন চরজাজিরা এলাকায় একটি স্পিডবোট থেকে গুলিবিদ্ধ আজিজুল হক ঝড়ুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও চার জেলেকে পিটিয়ে আহত করারর ঘটনাটি তার জানা নেই।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। যেহেতু এ ঘটনাটি ঈশ্বরদী উপজেলার পদ্মা নদী এলাকায় ঘটেছে। সেহেতু বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গু’লি’বর্ষণ

পানিবন্দি লাখো মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার

অ’নি’য়’মের প্র’তি’বা’দ করায় সাংবাদিককে যু’বদল নে’তা’র হু’ম’কি

সীতাকুণ্ডে প্রাইভেটকার দুর্ঘটনায় যুবক নিহত

“‌পেশাজী‌বি সংগঠন উপ-সহকারী ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অ‌ফিসার (প‌রিবা‌র প‌রিকল্পনা বিভাগ) কু‌ষ্টিয়া জেলা শাখার নতুন ক‌মি‌টি গ’ঠন”

কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দু’র্ঘ’টনার শি’কার ব্যক্তির বি’চ্ছিন্ন পা গা’য়েব

সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অভিযোগ

শ্রীপুরে কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০,গুরুতর ৭ জন ময়মনসিংহ মেডিকেলে

ভেনেজুয়েলায় ভূ’মিক’ম্পে প্রা’ণহা’নি ৩ হা’জার ছা’ড়াল

১০

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১১

মে’য়েকে তু’লে নিয়ে বি’য়ে, হু’ম’কি-অ’প’মা’নে বাবার আ’ত্ম’হ’ত্যা’র অ’ভি’যো’গ

১২

সরকারি অ’নু’ষ্ঠা’নে’র ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্য’ব’হা’র করা যা’বে না

১৩

সা’লি’শ বৈ’ঠ’কে বৃদ্ধকে গু”লি

১৪

সুপেয় পানির সংকট নিরসনে রামপালে ২১৫টি পানির ট্যাংকি বিতরণ করেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম 

১৫

নে’শা ছাড়তে কা’রাদ’ণ্ডে’র দা’বি নিয়ে তিন দ’ফায় ইউএনওর কার্যালয়ে মা’দ’কা’স’ক্ত ব্য’ক্তি

১৬

শিক্ষকদের ভো’টে দাঁ’ড়া’নোর আ’গে চাকরি ছা’ড়’তে হবে: শিক্ষামন্ত্রী 

১৭

গাংনীতে ক’ক’টে’ল স’দৃ’শ ব’স্তু ও চি’র’কুট উ’দ্ধা’র 

১৮

মেহেরপুরে ৩টি গাঁ’জা’র গাছসহ আ’ট’ক-১

১৯

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনেই চলছে চিকিৎসা, ঝুঁকিতে রোগী ও ডাক্তার 

২০
error: Content is protected !!