shomoyerdiganta
১৬ অগাস্ট ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় মৎস্য প’ক্ষ-২৬ এর শুভ উ’দ্বো’ধন 

ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২৬ এর শুভ উদ্বোধন 

 রাসেল আহমেদ স্টাফ রিপোর্টার ভেড়ামারা 

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ; সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০ টায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা পলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা তারিক হাসান, বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ। উপজেলা সমাজসেবা অফিসার ইমদাদুল হক এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ সাপানুজ্জামান, অনুষ্ঠান শেষে মৎস্যচাষ ও মৎস্য সম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখা ৪জন ব্যক্তিকে যথাক্রমে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোঃ আতিকুল ইসলাম, চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সেলিম আলী মালিথা, মোকারিমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মোঃ রাজন আলী ও চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নাজমুস সাকিব এর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মৎস্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর পদক্ষিণ শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও আমিরুল আরাফাত বলেন, মৎস্য খাত বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞানভিত্তিক মাছ চাষ এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদন ও মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরো বলেন, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর এই আয়োজন ভেড়ামারার মৎস্যচাষী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় এস‌এসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান 

ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় মৎস্য প’ক্ষ-২৬ এর শুভ উ’দ্বো’ধন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নে’তা

মহিলা মাদ্রাসায় বো’মা বি’স্ফো’রণ, চার শিক্ষার্থী আ’হ’ত

রাষ্ট্রপতি প’দে বিএনপির প্রা’র্থী মির্জা ফখরুল, দলীয় প’দ থেকে প’দ’ত্যা’গ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থা’প্প’ড়, বিএনপি নে’তা গ্রে’প্তা’র

হাসপাতালে ই’য়াবা ও মা’দ’ক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আ’ট’ক

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১০

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

১১

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

১২

রাষ্ট্রপতি নি’র্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

১৩

পুলিশের পোশাকে অ’ভি’যা’নে বা’দী, ছাদ থেকে ফে’লে ছা’ত্র’দ’ল নে”তা’কে হ”ত্যা’র অ”ভি’যো’গ

১৪

সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

১৬

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খোকসায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

১৮

মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

১৯

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

২০
error: Content is protected !!