shomoyerdiganta
২৬ অগাস্ট ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে ফাঁদ পেতে অনলাইন জুয়া, ‘সুপার এজেন্ট’ গ্রে’প্তার

ফেসবুকে ফাঁদ পেতে অনলাইন জুয়া, ‘সুপার এজেন্ট’ গ্রে’প্তার

রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন ও ‘সুপার এজেন্ট’ মো. অহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩।

র‍্যাব বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে সাধারণ মানুষকে অনলাইন বেটিংয়ে আকৃষ্ট করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ লেনদেন করে আসছিলেন মো. অহিদুর রহমান।

তার কাছ থেকে দুটি স্মার্টফোন, মোবাইল ব্যাংকিংয়ে প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।তিনি জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-৩-এর একটি আভিযানিক দল শাহজাহানপুর থানাধীন ২০ আউটার সার্কুলার রোডের রাজারবাগ এলাকায় ঢাকা ব্যাংক লিমিটেডের সামনে অভিযান চালিয়ে অহিদুর রহমানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি স্মার্টফোন, বিকাশ অ্যাপে ৮১ হাজার ২১৪ টাকা, নগদ অ্যাপে ৫০ হাজার ৪১ টাকা, দুটি ব্যক্তিগত সিমকার্ড, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা এবং একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়।তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার থেকে জানা গেছে, অহিদুর রহমান আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বাংলাদেশে নিষিদ্ধ আন্তর্জাতিক বেটিং সাইটে সাধারণ মানুষকে প্রলোভিত করে আসছিলেন তিনি।এ ছাড়া অনলাইন বেটিংয়ের জন্য গ্রাহক সংগ্রহে তার দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে অহিদুর আরও জানান, এই চক্রের সঙ্গে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন সদস্য জড়িত। অনলাইন জুয়া পরিচালনা করে অর্জিত অর্থ দিয়ে চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে জমি, গাড়িসহ অবৈধ সম্পদ অর্জন করেছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

র‍্যাব জানায়, চক্রটির সদস্যরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করতেন। পাশাপাশি ভুয়া পরিচয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছদ্ম নামে অ্যাকাউন্ট খুলে জুয়া ও বেটিং কার্যক্রম পরিচালনা করছিলেন। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় অহিদুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তার দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও কার্যক্রম চলমান রয়েছে বলে জানান র‍্যাব-৩ এর এই কর্মকর্তা।

বুধবার (২৬ আগস্ট) সকালে র‍্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ঘাস কা’টা’র বৈদ্যুতিক মেশিনে বি’দ্যু’ৎ’স্পৃ’ষ্টে স্বামী-স্ত্রীর ম’র্মা’ন্তিক মৃ”ত্যু

দৌলতপুর সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

ঝিনাইদহে ফুলবাড়ী দিবসে ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পেশাজীবী পরিষদের মিলাদ মাহফিল

মেহেরপুরে যুবকের ধারালো অস্ত্রের কোপে তরুণীর হাত বিচ্ছিন্ন, অভিযুক্ত সায়ন আটক

মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

ফেসবুকে ফাঁদ পেতে অনলাইন জুয়া, ‘সুপার এজেন্ট’ গ্রে’প্তার

ফেসবুকে ফাঁদ পেতে অনলাইন জুয়া, ‘সুপার এজেন্ট’ গ্রে’প্তার

সড়ক দু’র্ঘটনায় প্রা’ন গেল গৃহবধূর

১০

খোয়াই নদের বাঁধ প’রি’দ’র্শ’নে পানিসম্পদ প্রতিমন্ত্রী, ১৫ দিনের মধ্যে কাজ শে’ষে’র নি’র্দে’শ

১১

ছাত্রদলের সং’ঘ’র্ষে ব’ন্ধ বিশ্ববিদ্যালয়ের ‘প’কেট গে’ট’, দেয়াল টপকে যাতায়াত করছে শিক্ষার্থীরা

১২

নুসরাত হ”ত্যা: ২ আ’সা’মির মৃ”ত্যুদ”ণ্ড ব’হা’ল

১৩

ভা’রতের মহারাষ্ট্রের হাসপাতালে ভে’ন্টিলেটর বি’স্ফো’র’ণে আ”গু’ন ৩ ন’ব’জা’ত’কের মৃ”ত্যু

১৪

কলকাতায় অ”গ্নি”কা”ণ্ডে নি”হ”ত পাঁচ বাংলাদেশির ম”র’দে’হ নিতে বেনাপোলে স্বজনদের অ’পে’ক্ষা

১৫

চাঁ’দা তোলা নিয়ে দুই শ্রমিক সং’গঠ’নের দ্ব’ন্দ্বে বাস-ট্রাক চলাচল ব’ন্ধ

১৬

বাস-ট্রাকের মু’খোমুখি সং’ঘ’র্ষে নারীসহ নি’হ’ত ৩, আ’হ’ত ২০

১৭

নারীদের নি’রা’প’দ যাতায়াতে চালু ম’হি’লা বাস সা’র্ভিস

১৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের সবাই অ’নুপ’স্থি’ত, শি’শু শি’ক্ষার্থী’দের বি’ক্ষো’ভ

১৯

ফেনীতে ফ্যামিলি কার্ড শুমারির দায়ি’ত্ব পেলেন নি’ষিদ্ধ ছাত্রলীগ নে’তা

২০
error: Content is protected !!