
শোক সংবাদ
দৌলতপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেনের ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি:::::
দৌলতপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও খলিসাকুন্ডি ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি বাবুল হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
মরহুম বাবুল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মিস্ত্রিপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে।
তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
মরহুমের জানাজার নামাজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় খলিসাকুন্ডি বড় গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন