
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০ জন নারীকে দেওয়া হলো সেলাই মেশিন
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা শেষে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।ভুক্তভোগী অসহায় ৬০ জন হতদরিদ্র মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম. সালাউদ্দিন মনজু ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো: জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো: নাবিদ হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামের পিছিয়ে পড়া দুস্থ ও অসহায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিনগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে।একটি পরিবারকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজের বোঝা নয়,সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করে সমাজকে এগিয়ে নিতে হবে। এ সময় গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনউদ্দিন,গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সভাপতি আলফাস উদ্দিন কালু,পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাশিদুল ইসলাম সোহাগসহ সরকারি কর্মকর্তা,গণমাধ্যম কর্মী ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন