shomoyerdiganta
২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মাইক্রোবাসের ধা’ক্কা’য় কৃষক নি’হ’ত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় কৃষক নিহত

তিতাস আহম্মেদ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ৬ দিনমজুর কৃষক আহত হয়েছেন। এর মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানার সদ্দার (৪৫) নামের এক কৃষক মারা গেছেন।

২১ আগস্ট সোমবার সকাল ৬টার দিকে মহাসড়কের গজনবীপুর গ্রামের কবরস্থানসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সানার সদ্দার ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মহত সদ্দারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ভ্যানে করে আলিমপুর ডায়মন্ড ইটভাটার একটি জমিতে ধান কাটার কাজের জন্য যাচ্ছিলেন ওই ৬ জন দিনমজুর। পথিমধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গজনবীপুর কবরস্থান এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের বহনকারী ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৬ জন কৃষকই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে চিকিৎসক সানার সদ্দারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মাথায় প্রচুর রক্তক্ষরণ ও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ আগস্ট রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বর্তমানে পরিবারের লোকজনের সহায়তায় নিহতের মরদেহ বাড়ির পথে আনা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আসাদ মোল্লা সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়, দলীয় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে আসাদ মোল্লা: আড়িয়ায় বর্নাঢ্য মোটরসাইকেল শোডাউন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মাইক্রোবাসের ধা’ক্কা’য় কৃষক নি’হ’ত

ইবি তে ফুটবল টুর্নামেন্টকে কে’ন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ৫

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নি’হ’ত ১

ট্রাইব্যুনালে ৭ আ’সা’মির মৃ”ত্যুদ’ণ্ডে’র পর সুপ্রিম কোর্টের সামনে ক’ক’টে’ল বি’স্ফো’রণ

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০ জন নারীকে দেওয়া হলো সেলাই মেশিন 

ভেড়ামারায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

ইবি’র বিত্তিপাড়া থেকে মাদকদ্রব্য টাপেন্টাডল সহ আটক ০১

অ’প’রাধ’জ’গৎ ৯ গ্যাং’য়ে’র নিয়’ন্ত্র’ণে! আট মাসে অন্তত ৫৮টি হ”ত্যা’কা’ণ্ড

১০

পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম

১১

পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম

১২

রাজধানীতে ধানমন্ডির পর এবার মহাখালীতে ভ’য়া’ব’হ আ’গু’ন

১৩

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

এআইয়ের জাদুতে আশির দশকে, ফিরছেন নেটিজেনরা

১৫

কক্সবাজারে ৫৪ হা’জা’র ই’য়া’বা’সহ এপিবিএন সদস্য গ্রে’প্তার

১৬

চট্টগ্রামে ফি’ল্ড ফা’য়া’রিং অ’নু’শী’ল’নে দুই সেনা নি’হ’ত

১৭

মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৮

দৌলতপুরে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০

২০
error: Content is protected !!