
উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে আসাদ মোল্লা: আড়িয়ায় বর্নাঢ্য মোটরসাইকেল শোডাউন
দৌলতপুর প্রতিনিধি/কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪নং আড়িয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ মোল্লা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও ব্যাপক গণসংযোগ করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান আসাদ মোল্লার নেতৃত্বে শোডাউনটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। এতে আড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন।
বড়গাংদিয়া কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোডাউনটি ছাতারপাড়া বাজারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় আসাদ মোল্লা বলেন, “জনগণের সেবায় ও এলাকার সার্বিক উন্নয়নে আমি কাজ করে যেতে চাই। আড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
মন্তব্য করুন