shomoyerdiganta
১২ অক্টোবর ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১২ অক্টোবর) কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ইসি সানাউল্লাহ জানান, ইউপি নির্বাচনে পাঁচ ধাপে ভোটগ্রহণ করা হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে।

এর আগে ইসি সূত্র জানায়, সভার অ্যাজেন্ডায় স্থানীয় সরকার নির্বাচন ও ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ এবং পারসোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, কার্ড ছাপানো, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন ও বিবিধ বিষয় রাখা হয়েছে।দেশে বর্তমানে ৪ হাজার ৫৮০ ইউপি রয়েছে। এর মধ্যে চলতি বছর ডিসেম্বরের মধ্যে মেয়াদ শেষ হবে ৩ হাজার ৬৩ ইউপি পর্ষদের এবং ফেব্রুয়ারির মধ্যে আরও ১ হাজার ৪৮ টির। স্থানীয় সরকার (ইউপি) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। কোনো কারণে পর্ষদ ভেঙে দেওয়া হলে, তার পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। ওই সময়ে প্রশাসক নিয়োগ করবে সরকার। তবে দৈব-দুর্বিপাকের কারণে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রশাসক দায়িত্ব পালন করতে পারবেন।২০২১ সালে ছয় ধাপ ও একটি বিশেষ ধাপে ইউপি নির্বাচন হলেও এবার পাঁচ ধাপে সবগুলো ইউপির নির্বাচন করতে চায় ইসি। এ ক্ষেত্রে প্রতি ধাপে ৯০০-এর বেশি ইউপির ভোট করতে হবে। নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে দুই ধাপে এবং ফেব্রুয়ারিতে রমজানের আগে তৃতীয় ধাপের নির্বাচন হবে। রমজান মাসের পরে ৬ জুনের আগে বাকি দুই ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচনের সম্ভাব্য তারিখও আজকের বৈঠকে নির্ধারণ করা হবে। এর মধ্যে কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচন করা সম্ভব না হলে পরবর্তী সময়ে সুবিধাজনক তারিখে ভোট গ্রহণ করা হবে।

কমিশন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম তিন ধাপের নির্বাচনের মধ্যে কমপক্ষে ১০ দিনের বিরতি থাকতে পারে। পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরও কোনো ইউপির ভোট বাকি থাকলে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রথম ধাপে জেলা সদরের সব ইউপির ভোট করার পরিকল্পনা রয়েছে ইসির। যেসব জেলার সদর সিটি করপোরেশন এলাকায়, সেসব ক্ষেত্রে নিকটবর্তী উপজেলাগুলোর ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে ভোট করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালুর চেষ্টাকে ঘিরে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের অভিযোগ ইজারাদার বসির উদ্দিনের বিরুদ্ধে

১

ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি

২

বিজিবির ও’প’র চো’রা’কার’বা’রি’দে’র হা’ম’লা, গু”লি”তে নি”হ”ত ১

৩

ইউপি নি’র্বা’চ’নের দি’নক্ষ’ণ চূ’ড়া’ন্ত করতে বৈ’ঠ’কে ইসি

৪

প্রাগপুরের ৪ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ সমাজসেবক আসাদুল হক

৫

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃ’ত্যু

৬

চেকপোস্টে ট্রাকের ধা’ক্কা’য় এসআরবি কর্মকর্তা নি’হ’ত

৭

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৮

রূপপুর পারমাণবিক বি’দ্যুৎকেন্দ্রে পৌঁ’ছে’ছে ই’উ’রে’নি’য়াম

৯

ইবি’র হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশু কন্যার মৃত্যু 

১০

দুর্গাপূজায় সরকারি ছু’টি বা’ড়ল

১১

শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো অ’জ্ঞা’ত যুবকের মর’দে’হ

১২

বাড়ির দ’খ’লে’র আ’সা’মি ধরতে গিয়ে পুলিশের গু’লি’তে গু’লি’বি’দ্ধ ২, গ্রে’প্তা’র ৪

১৩

চুয়াডাঙ্গায় পরিবহন ধ’র্ম’ঘ’ট প্র’ত্যা’হা’র

১৪

আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আসাদ মোল্লা সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়, দলীয় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

১৫

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে আসাদ মোল্লা: আড়িয়ায় বর্নাঢ্য মোটরসাইকেল শোডাউন

১৬

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মাইক্রোবাসের ধা’ক্কা’য় কৃষক নি’হ’ত

১৭

ইবি তে ফুটবল টুর্নামেন্টকে কে’ন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ৫

১৮

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নি’হ’ত ১

১৯

ট্রাইব্যুনালে ৭ আ’সা’মির মৃ”ত্যুদ’ণ্ডে’র পর সুপ্রিম কোর্টের সামনে ক’ক’টে’ল বি’স্ফো’রণ

২০
error: Content is protected !!