shomoyerdiganta
১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

সালাম হোসেন, ঝিনাইদহ।

অপরাধীদের জন্য সুস্পষ্ট একটি মেসেজ, অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবেই হবে। রবিবার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহে পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। তিনি বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা খুলনা বিভাগের ৮ টি জেলার প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি ধাপে ঝুকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। তিনি আরও বলেন, ‘সীমান্তবর্তী ঝিনাইদহ জেলায় মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। আমরা যদি সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মাদকের চালান বন্ধ করতে পারি, গডফাদারদের রুখে দিতে পারি তাহলে শুধু পূজার সময় নয় সারা বছরই আমরা মাদকমুক্ত দেশ উপহার দিতে পারব। চলমান শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে তিনি ঝিনাইদহে পৌঁছান। পরিদর্শনকালে তিনি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেসময় সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও পূজা মন্দিরের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণসেবায় ভাঙল সাধুর হাট, সাঁইজির ধাম ছাড়ছেন সাধু-ফকিররা:আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আজ গভীর রাত পর্যন্ত

১

অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই – অধিনায়ক এসআরবি-৬

২

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

৩

দৌলতপুরে বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুনের পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় 

৪

ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান, ৩৫৯ শিক্ষার্থী পুরস্কৃত

৫

খোকসায় বেকারির মাইক্রোওভেন বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

৬

শৈলকুপায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত, আটক ১

৭

৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই সরকারি ক’র্ম’চারী

৮

রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২

৯

চালুর চেষ্টাকে ঘিরে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের অভিযোগ ইজারাদার বসির উদ্দিনের বিরুদ্ধে

১০

ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি

১১

বিজিবির ও’প’র চো’রা’কার’বা’রি’দে’র হা’ম’লা, গু”লি”তে নি”হ”ত ১

১২

ইউপি নি’র্বা’চ’নের দি’নক্ষ’ণ চূ’ড়া’ন্ত করতে বৈ’ঠ’কে ইসি

১৩

প্রাগপুরের ৪ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ সমাজসেবক আসাদুল হক

১৪

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃ’ত্যু

১৫

চেকপোস্টে ট্রাকের ধা’ক্কা’য় এসআরবি কর্মকর্তা নি’হ’ত

১৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১৭

রূপপুর পারমাণবিক বি’দ্যুৎকেন্দ্রে পৌঁ’ছে’ছে ই’উ’রে’নি’য়াম

১৮

ইবি’র হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশু কন্যার মৃত্যু 

১৯

দুর্গাপূজায় সরকারি ছু’টি বা’ড়ল

২০
error: Content is protected !!