
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজনে তিন দিনব্যাপী ‘আরসি/আরসি বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে। গত ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রতিষ্ঠানের ৬০ জন নতুন সদস্য অংশগ্রহণ করেন। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রশিক্ষণের প্রথম দিনে রেড ক্রিসেন্টের ইতিহাস, সাত মূলনীতি, প্রতীক, যুব রেড ক্রিসেন্ট, প্রাথমিক চিকিৎসার ভূমিকা ও শক সম্পর্কে ধারণা দেওয়া হয়। দ্বিতীয় দিনে শ্বাসরোধ, রক্তক্ষরণ, ক্ষত ব্যবস্থাপনা, পোড়া ও বৈদ্যুতিক আঘাত, বিষক্রিয়া, খিঁচুনি ও অজ্ঞান হওয়া, পোকামাকড় ও প্রাণীর কামড় এবং হাড় ভাঙার প্রাথমিক চিকিৎসা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী বা তৃতীয় দিনে পূর্ববর্তী বিষয়গুলোর পর্যালোচনা, মূল্যায়ন এবং জর“রি অবস্থায় আহত ব্যক্তি পরিবহন কৌশল শেখানো হয়। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাঃ র“হুল আমিন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি সংগঠনের বিদায়ী সদস্য, শ্রেষ্ঠ রক্তদাতা ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া জেলা ইউনিটের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
মন্তব্য করুন