shomoyerdiganta
২১ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইবি তে ফুটবল টুর্নামেন্টকে কে’ন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ৫

ইবি তে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

তিতাস আহম্মেদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১০:৫০ মিনিটের টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে দুই বিভাগের খেলোয়াড়সহ অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও খেলোয়াড়দের সূত্রে জানা যায়, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যকার খেলা চলাকালীন শেষ মুহূর্তে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।খেলার নির্ধারিত সময়ের শেষ এক মিনিট বাকি ছিল। এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ১-০ গোলে এগিয়ে ছিল। খেলার শেষ মুহূর্তে ইসলামের ইতিহাস বিভাগের ডাগআউটে বল থ্রো-ইন হলে হিসাববিজ্ঞান বিভাগের এক খেলোয়াড় বল আনতে যান।

এ সময় দর্শক সারি থেকে এক দর্শক ওই খেলোয়াড়কে উদ্দেশ্য করে কটূক্তি করলে উভয়ের মধ্যে উত্তেজনা শুরু হয়। মুহূর্তেই তা দুই বিভাগের শিক্ষার্থী ও খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের শিক্ষার্থী ও দর্শকরা লাঠিসোঁটা, বাঁশ ও গাছের ডাল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খেলা আয়োজক কমিটি এবং উভয় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে আহতদের দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. বদিউজ্জামান জানান, খেলাধুলার সময় মারামারিতে আহত পাঁচজন আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। একজনের কাটাছেঁড়া হয়েছে এবং আরেকজনের মাথায় আঘাত লেগেছে। তাদের ড্রেসিং ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবার অবস্থাই মোটামুটি ভালো, বড় ধরনের কোনো জটিল ইনজুরি নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবি তে ফুটবল টুর্নামেন্টকে কে’ন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ৫

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নি’হ’ত ১

ট্রাইব্যুনালে ৭ আ’সা’মির মৃ”ত্যুদ’ণ্ডে’র পর সুপ্রিম কোর্টের সামনে ক’ক’টে’ল বি’স্ফো’রণ

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০ জন নারীকে দেওয়া হলো সেলাই মেশিন 

ভেড়ামারায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

ইবি’র বিত্তিপাড়া থেকে মাদকদ্রব্য টাপেন্টাডল সহ আটক ০১

অ’প’রাধ’জ’গৎ ৯ গ্যাং’য়ে’র নিয়’ন্ত্র’ণে! আট মাসে অন্তত ৫৮টি হ”ত্যা’কা’ণ্ড

পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম

পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম

রাজধানীতে ধানমন্ডির পর এবার মহাখালীতে ভ’য়া’ব’হ আ’গু’ন

১০

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১১

এআইয়ের জাদুতে আশির দশকে, ফিরছেন নেটিজেনরা

১২

কক্সবাজারে ৫৪ হা’জা’র ই’য়া’বা’সহ এপিবিএন সদস্য গ্রে’প্তার

১৩

চট্টগ্রামে ফি’ল্ড ফা’য়া’রিং অ’নু’শী’ল’নে দুই সেনা নি’হ’ত

১৪

মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৫

দৌলতপুরে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০

১৭

হাসপাতালে খা’বা’র সরবরাহে অ’নি’য়’মের অ’ভি’যো’গ

১৮

ময়লা বাণিজ্যের নি’য়’ন্ত্র’ণ নিতে হা’ম’লা–ভা’ঙ’চু’র! 

১৯

ব্যাগ ধরে টা’ন ছি’ন’তা’ইকা’রী’র, রিকশা থেকে পড়ে প্র’ধান শিক্ষিকার মৃ”ত্যু

২০
error: Content is protected !!