shomoyerdiganta
১০ অগাস্ট ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে।

এদিন সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। মোবাইলফোনে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে।

জানা গেছে, স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে পাওয়া ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।

এছাড়া পরীক্ষার্থীরা যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: SSC Dha 123456 2026 Send to 16140।

শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।

পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

রাষ্ট্রপতি নি’র্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

পুলিশের পোশাকে অ’ভি’যা’নে বা’দী, ছাদ থেকে ফে’লে ছা’ত্র’দ’ল নে”তা’কে হ”ত্যা’র অ”ভি’যো’গ

সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খোকসায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

১০

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

১১

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”

১২

দৌলতপুরে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ 

১৩

পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

১৪

মিরপুর থানা থেকে অশ্রুসিক্ত বিদায় কনস্টেবল শাহাদাত হোসেনকে: নতুন কর্মস্থল কুমারখালী থানা

১৫

গাংনীতে পুলিশের ব্লক রেইড  অভিযানে গাঁজাসহ আটক-৫ 

১৬

অনেক রক্ত দিয়ে লেখা ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ

১৭

দুই বছর পরও জনআস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ

১৮

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সং’ঘ’র্ষ, আ’হ’ত ৩০

১৯

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

২০
error: Content is protected !!