shomoyerdiganta
২৩ জুন ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দি’বস উ’প’লক্ষে মা’ন’বব’ন্ধন

ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

সালাম হোসেন, ঝিনাইদহ।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহ। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের কার্যকর পদক্ষেপের” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সনাক, অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়েস (ণঊঝ) গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সনাক ঝিনাইদহের সভাপতি এন. এম. শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন ইয়েস দলনেতা মোঃ শাহিন আলম। সূচনা বক্তব্য দেন সনাকের আহ্বায়ক কাজল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে টিআইবি’র পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য তাহমিনা ইবনে হাসিম। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষা এবং বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের জন্য টিআইবি’র সুপারিশসমূহ উপস্থাপন করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা ভূমি বিষয়ক এসিজি সদস্য নাজমুল আলম রিগান, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ বিষয়ক এসিজি সমন্বয়ক রহুল আমিন এবং সনাক সদস্য মোঃ আবু তাহের। বক্তারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশ আইন বাস্তবায়নের দুর্বলতা দূরীকরণ এবং পরিবেশ আদালত আইন-২০১০ সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন।মানববন্ধনে ইয়েস সহ-দলনেতা মোঃ রাতুল হাসান নবায়নযোগ্য জ্বালানি খাতে সুশাসন ও প্রসার নিশ্চিত করতে টিআইবি’র ১২ দফা সুপারিশ তুলে ধরেন। সভাপতির বক্তব্যে এন. এম. শাহজালাল বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং জীবাশ্ম জ্বালানির বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে সরকার, নাগরিক সমাজ ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সবশেষে তিনি উপস্থিত সনাক, ইয়েস, এসিজি সদস্য এবং সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁ”দা না পে’য়ে ব্যবসায়ীকে তু’লে নিয়ে হাত-পা ভে’ঙে দিলেন শ্রমিক দ’লে’র নে’তা

‎ধানমন্ডি ৩২-এ জামায়াতের মি’ছি’ল শেষে সাংবাদিকদের ও’প’র হাম’লা’র অ’ভি’যো’গ

সড়ক দু’র্ঘট’না’য় প্রা’ণ গেল মোটরসাইকেল আ’রো’হীর

কালীগঞ্জে শি”শু তাবাচ্ছুম ধর্ষণ ও হ””ত্যা মা’ম’লা’য় অভিযুক্ত আবু তাহেরের ফাঁ”সি”র আ’দে’শ

ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দি’বস উ’প’লক্ষে মা’ন’বব’ন্ধন

মিরপুরে পুলিশের মা’দ’ক’বি’রোধী অভিযান:ট্যা’পে’ন্টাডল ও মা’দ’ক সে’ব’নে’র অ’ভি’যো’গে গ্রে’ফ’তা’র ৩

ভেড়ামারায় ট্যা’পে’ন্টা’ডল ট্যা’বলেটসহ মা’দ’ক ব্য’ব’সায়ী গ্রে’ফ’তার

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষ’ম’তা দিল সরকার

বাগেরহাটের রামপালে প্রতিমন্ত্রীর নি’র্দে’শে খালের বাঁধ অ’প’সা’রণ

সাব-রেজিস্ট্রারের অফিস ‘ঘু”ষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভু’ল

১০

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উ’ল্টে চালক নি’হ’ত 

১১

গাংনীতে গাঁ’জা’সহ দুই যুবক আ’ট’ক

১২

ভেড়ামারায় শিক্ষকের আচারণ ও শিক্ষার ব্যাকারণ শীর্ষক প্যানেল আলোচনা

১৩

মিরপুরে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসনে আশার আলো

১৪

কোটচাঁদপুরে প্রধান শিক্ষক আব্দুল আজিজকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

১৫

ঝিনাইদহে আ’ও’য়া’মীলী’গ – বি’এনপি স’মর্থকদের সং’ঘ’র্ষ, আ’হ’ত ১৬

১৬

এক কিলোমিটার স’ড়’কে ভু’গ’ছে ১৫ গ্ৰামের মানুষ 

১৭

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দা’বি’তে মা’ন’ববন্ধন

১৮

কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ারের বাড়িতে অ’ভি’যা’ন, বাইরে বি’ক্ষো’ভ

১৯

ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে শুভ কামনা জানিয়ে নারায়ণগঞ্জ শহরে ব্রাজিল ভক্তদের র‍্যালি

২০
error: Content is protected !!