
ভেড়ামারায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান
রাসেল আহমেদ স্টাপ রিপোর্টের ভেড়ামারা
কুষ্টিয়ার ভেড়ামারায় সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলার ১৮৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার আমীর মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল গফুর এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার, ভেড়ামার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা সেক্রেটারি শফিকুল আজম ও কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসাইন। ভেড়ামারা উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ফারুক আহমেদের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, বিজিএম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি তারিক রহমান প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মন্ডলী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন