shomoyerdiganta
৭ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মায়ের মৃ ত্যু র খ”ব”রে বাড়ি ফে’রা”র পথে প্রা”ণ গে”ল মেয়ের,আ”হ”ত স্বা’মী- স’ন্তান 

মায়ের মৃ ত্যু র খ”ব”রে বাড়ি ফে’রা”র পথে প্রা”ণ গে”ল মেয়ের,আ”হ”ত স্বা’মী- স’ন্তান

মায়ের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও পাঁচ বছর বয়সী শিশু সন্তান আহত হয়েছেন।

রোববার (৭ জুন) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুর খবর পেয়ে রেশমা বেগম পরিবার নিয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরায় যাচ্ছিলেন। তারা বাসে করে ফরিদপুর পর্যন্ত আসেন। এরপর ফরিদপুর থেকে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। পথে প্রাইভেট কারটি গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচীরে সজোরে আঘাত করলে রেশমা বেগম গুরুতর আহত হন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রেশমাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, নিহত রেশমা বেগম তার মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় সঙ্গে থাকা তার স্বামী ও ৫ বছরের মেয়ে আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।বলে জানান করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাতঙ্কের টিকা দিতে টা’কা চাওয়ার অ’ভি’যো’গে নার্স ব’র’খা’স্ত

মায়ের মৃ ত্যু র খ”ব”রে বাড়ি ফে’রা”র পথে প্রা”ণ গে”ল মেয়ের,আ”হ”ত স্বা’মী- স’ন্তান 

অ’প’হ’র’ণে’র শি’কার স্কুলছাত্রীর স’ন্ধা’ন মে’লে’নি ৫ দিনেও, মা’ম’লা দা’য়ের

এবার বা’লুবাহী ট্রাকের স’ঙ্গে ট্রে’নে’র সং’ঘ’র্ষ

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান ও সচেতনতা র‍্যালি

বন্ধুর ছু’রি’কা’ঘা’তে ব’ন্ধু নি”হ”ত

মেসির মাঠে ফেরার সম্ভাব্য সময় জানালেন স্ক্যালোনি, বাকিদের খবর কী

বিদ্যুৎ খাতে সরকারকে ৪১ হাজার কো’টি টা’কা ভ’র্তুকি দিতে হচ্ছে: তথ্যমন্ত্রী

গোবিন্দগঞ্জে ঝুলন্ত যুবকের মরাদেহ উদ্ধার

রাজধানীর মহাখালীতে বাস উ’ল্টে হেলপার নি হ ত, আ”হ”ত ২

১০

পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার।

১১

মাইকিং করে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা-কর্মীরা

১২

আইপিএলের চূড়ান্ত নিলামে জায়গা পেলেন ৩৫০ জন

১৩

উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের

১৪

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: নজরুল

১৫

ইতিহাস গড়ে কত টাকা পেল মেসিরা

১৬

রাবির এক আসনের বিপরীতে লড়বেন ৬৮ ভর্তিচ্ছু

১৭

প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

১৮

এবার আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

১৯

ট্রেনের ভাড়া বাড়ল, কোন রুটে কত?

২০
error: Content is protected !!