
মিরপুর উপজেলা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আশিক আলী মিরপুর।।
কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে, অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনরা অংশ নেন।
অনুষ্ঠানের মূল পর্ব
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হক, উপস্থিত ছিলেন উপদেষ্টা ও মাটির পৃথিবীর সম্পাদক এমএ জিহাদ, সহ-সভাপতি মো: ওমর ফারুক, সাধারণ সম্পাদক খন্দকার মো: রিপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আন্তর্জাতিক প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সোহেল খন্দকার, যুগ্ম-সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, নির্বাহী সহ সদস্য সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
বক্তারা বলেন, পেশাগত ব্যস্ততার ফাঁকে ঈদ পুনর্মিলনীর মতো আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বাড়ায়। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা যে ভূমিকা রাখছেন, তা প্রশংসনীয়।
সমাপ্তি
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মো: রিপন,
শেষে উপস্থিত সকলের জন্য দুপুরের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
আগত অতিথিরা জানান যে, প্রতি বছর ঈদের পর সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়, যা পেশাগত সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত হৃদ্যতাকেও দৃঢ় করে।
মন্তব্য করুন