
মিরপুরে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসনে আশার আলো
আশিক আলী, মিরপুর।।
কুষ্টিয়া জেলার জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কুষ্টিয়া জেলার হিসনা ও সাগরখালী নদী পুনঃ খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বিল আমলা এলাকায় ৪৮ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের এ প্রকল্প উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) ও প্রকল্প পরিচালক রাশিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার,মিরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান,মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হক,কুষ্টিয়ার আমলা পানি উন্নয়ন উপ’বিভাগের উপ’বিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামান।এ সময় আরো উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফুল হক আশা মেম্বার,আমলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা এমদাদুল হক,প্রমুখ। শুভ উদ্বোধনের উপস্থাপনা করেন মোঃ বকুল আলী।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হিসনা ও সাগরখালী নদী পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হতো। এই খনন প্রকল্পের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন