shomoyerdiganta
২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালে খা’বা’র সরবরাহে অ’নি’য়’মের অ’ভি’যো’গ

হাসপাতালে খা’বা’র সরবরাহে অ’নি’য়’মের অ’ভি’যো’গ

জয়পুরহাটের আক্কেলপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতালে রোগীদের খাবার রান্নার জন্য প্রতিটি রুই, কাতল মাছ লেজ, মাথা, নাড়িভুঁড়ি কাটার পর এক কেজি ওজন হওয়ার কথা থাকলেও মাথা, লেজ ও নাড়িভুঁড়িসহ ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের মাছ সরবরাহ করছেন ঠিকাদার। মাথা, লেজ ও নাড়িভুঁড়ি বাদ দিলে এ মাছের ওজন দাঁড়াচ্ছে ১৯৫ গ্রাম বা তার চেয়ে কম।

আজ শনিবার সকালে সরেজমিনে হাসপাতালের রান্নাঘরে গিয়ে দেখা যায়, রোগীদের খাবার রান্নার প্রস্তুতি চলছে। সেখানে একটি পাত্রে ছোট আকারের ১২ থেকে ১৪ কেজির মতো মাছ রাখা হয়েছে। রান্নাঘরের পাশে থাকা ওজন পরিমাপক যন্ত্রে মাছগুলো একে একে ওজন করে দেখা যায়, প্রতিটি মাছের ওজন ৫০০ থেকে ৬০০ গ্রামের মধ্যে। মাথা, লেজ ও নাড়িভুঁড়ি বাদ দিলে, দেখা যায় ১৪০-১৯৫ গ্রাম সলিড অংশ রয়েছে।জানতে চাইলে খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারব না। আপনারা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্রে জানা গেছে, খাবার পরিবেশনের বিধি অনুসারে নির্ধারিত ওজনের মাছ না পাওয়া গেলে কম ওজনের মাছ দিয়ে দায় সারার কোনো সুযোগ নেই। বরং বিধি অনুযায়ী, নির্ধারিত পরিমাণের মাছ পাওয়া না গেলে মেনু পরিবর্তন করে বিকল্প খাবার দেওয়ার নির্দেশনা রয়েছে।

মনোয়ারা নামে এক রোগী বলেন, ‘আমার মেয়েকে নিয়ে আমি দুই দিন থেকে ভর্তি রয়েছি। রোগীদের যে খাবার সরবরাহ করা হয় তা খুবই নিম্নমানের। আবার মাছের টুকরাগুলোও খুব ছোট ছোট। আমরা গরিব মানুষ, এসব অভিযোগ আমরা দেব কোথায়।’

স্থানীয় বাসিন্দা বলেন, , ‘হাসপাতালে দীর্ঘদিন থেকে ভর্তি রোগীদের মাঝে নিম্নমানের খাবার পরিবেশন করে হচ্ছে। হাসপাতালের কর্মকর্তাকে জানিয়েও কোনো লাভ হয়নি।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ফজলে রাব্বি রাকিব বলেন, ‘মাছের ওজনে কম থাকার বিষয়টি আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি নিজে রান্নাঘরে গিয়ে ওজন কমের সত্যতা পাই। পরে ওই মাছগুলো ফেরত দেওয়া হয়েছে। মেনু পরিবর্তন করে মুরগির মাংস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, ‘আমি ছুটিতে আছি। বিষয়টি আমি অবগত হয়েছি। তাৎক্ষণিকভাবে ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ফোন দিয়ে মেনু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে খা’বা’র সরবরাহে অ’নি’য়’মের অ’ভি’যো’গ

ময়লা বাণিজ্যের নি’য়’ন্ত্র’ণ নিতে হা’ম’লা–ভা’ঙ’চু’র! 

ব্যাগ ধরে টা’ন ছি’ন’তা’ইকা’রী’র, রিকশা থেকে পড়ে প্র’ধান শিক্ষিকার মৃ”ত্যু

গাংনীর বামন্দীতে সোহাগ পিভিসি সল্যুশনসের শুভ উদ্বোধন

দৌলতপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেনের ইন্তেকাল

লোডশেডিংয়ে দিশাহারা প্রান্তিক পোলট্রি খামারিরা

ঝিনাইদহে ঘাস কা’টা’র বৈদ্যুতিক মেশিনে বি’দ্যু’ৎ’স্পৃ’ষ্টে স্বামী-স্ত্রীর ম’র্মা’ন্তিক মৃ”ত্যু

দৌলতপুর সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

ঝিনাইদহে ফুলবাড়ী দিবসে ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি

১০

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পেশাজীবী পরিষদের মিলাদ মাহফিল

১১

মেহেরপুরে যুবকের ধারালো অস্ত্রের কোপে তরুণীর হাত বিচ্ছিন্ন, অভিযুক্ত সায়ন আটক

১২

মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

১৩

ফেসবুকে ফাঁদ পেতে অনলাইন জুয়া, ‘সুপার এজেন্ট’ গ্রে’প্তার

১৪

ফেসবুকে ফাঁদ পেতে অনলাইন জুয়া, ‘সুপার এজেন্ট’ গ্রে’প্তার

১৫

সড়ক দু’র্ঘটনায় প্রা’ন গেল গৃহবধূর

১৬

খোয়াই নদের বাঁধ প’রি’দ’র্শ’নে পানিসম্পদ প্রতিমন্ত্রী, ১৫ দিনের মধ্যে কাজ শে’ষে’র নি’র্দে’শ

১৭

ছাত্রদলের সং’ঘ’র্ষে ব’ন্ধ বিশ্ববিদ্যালয়ের ‘প’কেট গে’ট’, দেয়াল টপকে যাতায়াত করছে শিক্ষার্থীরা

১৮

নুসরাত হ”ত্যা: ২ আ’সা’মির মৃ”ত্যুদ”ণ্ড ব’হা’ল

১৯

ভা’রতের মহারাষ্ট্রের হাসপাতালে ভে’ন্টিলেটর বি’স্ফো’র’ণে আ”গু’ন ৩ ন’ব’জা’ত’কের মৃ”ত্যু

২০
error: Content is protected !!