shomoyerdiganta
২ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নে’শা ছাড়তে কা’রাদ’ণ্ডে’র দা’বি নিয়ে তিন দ’ফায় ইউএনওর কার্যালয়ে মা’দ’কা’স’ক্ত ব্য’ক্তি

নে’শা ছাড়তে কা’রাদ’ণ্ডে’র দা’বি নিয়ে তিন দ’ফায় ইউএনওর কার্যালয়ে মা’দ’কা’স’ক্ত ব্য’ক্তি

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের নেশা কাটাতে নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কারাগারে পাঠানোর আবেদন করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি। টানা তিন দিন ইউএনও কার্যালয়ে ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম (৫০) গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। এর আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে ছয় মাস কারাভোগ করলেও নেশা ছাড়তে পারেননি তিনি।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবার এ দণ্ড দেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, জহুরুল ইসলাম নিজ থেকেই ইউএনওর কার্যালয়ে গিয়ে জানান, তিনি আর মাদক সেবন করতে চান না। কিন্তু কোনোভাবেই নেশা ছাড়তে পারছেন না। তাই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অনুরোধ করেন।

ওসি আরও জানান, তিনি সত্যিই সংশোধন হতে চান কি না, তা যাচাই করতে প্রথম দিন তাকে পরদিন আসতে বলা হয়। পরদিনও তিনি একই আবেদন নিয়ে উপস্থিত হন। সেদিনও তাঁকে ফেরত পাঠানো হয়। বুধবার তৃতীয় দিনের মতো তিনি আবার ইউএনও কার্যালয়ে এসে একই আবেদন জানান।

এরপর ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার ১৬ নম্বর ক্রমিকের অপরাধে দোষী সাব্যস্ত করে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, শুধু জহুরুল ইসলাম নন, বুধবার তার সঙ্গে পরিবারের একজন সদস্যও এসেছিলেন। তারা দুজনই অনুরোধ করেন, জহুরুল ইসলাম যেন কারাগারে গিয়ে নেশা থেকে মুক্ত হওয়ার সুযোগ পান। বিষয়টি বিবেচনায় নিয়েই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হ”ত্যা: ২ আ’সা’মির মৃ”ত্যুদ”ণ্ড ব’হা’ল

ভা’রতের মহারাষ্ট্রের হাসপাতালে ভে’ন্টিলেটর বি’স্ফো’র’ণে আ”গু’ন ৩ ন’ব’জা’ত’কের মৃ”ত্যু

কলকাতায় অ”গ্নি”কা”ণ্ডে নি”হ”ত পাঁচ বাংলাদেশির ম”র’দে’হ নিতে বেনাপোলে স্বজনদের অ’পে’ক্ষা

চাঁ’দা তোলা নিয়ে দুই শ্রমিক সং’গঠ’নের দ্ব’ন্দ্বে বাস-ট্রাক চলাচল ব’ন্ধ

বাস-ট্রাকের মু’খোমুখি সং’ঘ’র্ষে নারীসহ নি’হ’ত ৩, আ’হ’ত ২০

নারীদের নি’রা’প’দ যাতায়াতে চালু ম’হি’লা বাস সা’র্ভিস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের সবাই অ’নুপ’স্থি’ত, শি’শু শি’ক্ষার্থী’দের বি’ক্ষো’ভ

ফেনীতে ফ্যামিলি কার্ড শুমারির দায়ি’ত্ব পেলেন নি’ষিদ্ধ ছাত্রলীগ নে’তা

বিমানবন্দরে সি’গা’রে’টের বড় চালান জ’ব্দ

বি’এনপিতে যোগ দিলেন আ.লী’গ স’ম’র্থিত ১১ ইউপি সদস্য

১০

সৌর বিদ্যুতে চার্জ হবে ব্যাটারি রিকশা, করতে হবে রে’জি’ষ্ট্রেশন

১১

ভেড়ামারায় এস‌এসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান 

১২

ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় মৎস্য প’ক্ষ-২৬ এর শুভ উ’দ্বো’ধন 

১৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নে’তা

১৪

মহিলা মাদ্রাসায় বো’মা বি’স্ফো’রণ, চার শিক্ষার্থী আ’হ’ত

১৫

রাষ্ট্রপতি প’দে বিএনপির প্রা’র্থী মির্জা ফখরুল, দলীয় প’দ থেকে প’দ’ত্যা’গ

১৬

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর

১৭

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

১৮

থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থা’প্প’ড়, বিএনপি নে’তা গ্রে’প্তা’র

১৯

হাসপাতালে ই’য়াবা ও মা’দ’ক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আ’ট’ক

২০
error: Content is protected !!