shomoyerdiganta
১৫ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে 

মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদক, অনলাইন জুয়া,মোবাইল আসক্তি,বাল্যবিবাহ,নারী নির্যাতন,ইভটিজিং, আত্মহত্যা প্রতিরোধ,শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা প্রশাসন ও বামন্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার বামন্দী বাজার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে। মাদক নির্মূল করতে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে।আমাদের শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করতে হবে। ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে।তাহলে সামাজিক যে অবক্ষয় মাদক তা আস্তে আস্তে নির্মূল করা যাবে।এছাড়া বাল্যবিবাহের কারণে সমাজে ডিভোর্স বেড়ে যাচ্ছে।তাই আমাদের পরিবারের অভিভাবককে সচেতন হতে হবে।তাদের লেখাপড়া করাতে হবে।আর নারীদের কখনোই সমাজের বোঝা মনে করা যাবে না।মাদক, অনলাইন জুয়া,মোবাইল আসক্তি,বাল্যবিবাহ,নারী নির্যাতন,ইভটিজিং, আত্মহত্যা প্রতিরোধ,শিক্ষার মানোন্নয়ন এগুলোর জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। এসময় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, গাংনী উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ বাচ্চু, যুবদল নেতা সম্রাট বিশ্বাস এবং বামন্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা ডা. নুরুল হুদা।এ সময় বামন্দী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বেড়েছে মরিচের চাষ, পাইকারি বাজারে ভালো দাম থাকায় খুশি কৃষক, অসন্তোষ ভোক্তাদের

মাদক শুধু যুব সমাজকে ধ্বংস করে না, রাষ্ট্রকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে 

মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

প্রশাসন ও রাজনৈতিক দ’লের নে’তাদের ভা’গ’বা’টোয়ারায় কুষ্টিয়ায় বালি অ’প*স’রনের নামে চলছে কৃষি জমির মাটি লু’টপা’ট

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও পুরস্কার বিতরণ 

১০

মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠতার তাগিদ

১১

পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গু’লি’বর্ষণ

১২

পানিবন্দি লাখো মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা ও কক্সবাজার

১৩

অ’নি’য়’মের প্র’তি’বা’দ করায় সাংবাদিককে যু’বদল নে’তা’র হু’ম’কি

১৪

সীতাকুণ্ডে প্রাইভেটকার দুর্ঘটনায় যুবক নিহত

১৫

“‌পেশাজী‌বি সংগঠন উপ-সহকারী ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অ‌ফিসার (প‌রিবা‌র প‌রিকল্পনা বিভাগ) কু‌ষ্টিয়া জেলা শাখার নতুন ক‌মি‌টি গ’ঠন”

১৬

কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতাল থেকে দু’র্ঘ’টনার শি’কার ব্যক্তির বি’চ্ছিন্ন পা গা’য়েব

১৭

সিমেন্টের ৫০ কেজি বস্তায় ৪২ কেজি পাওয়ার অভিযোগ

১৮

শ্রীপুরে কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০,গুরুতর ৭ জন ময়মনসিংহ মেডিকেলে

১৯

ভেনেজুয়েলায় ভূ’মিক’ম্পে প্রা’ণহা’নি ৩ হা’জার ছা’ড়াল

২০
error: Content is protected !!