shomoyerdiganta
২৬ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাজ শে’ষ হতেই ধ’সে গেল ৯ কো’টি টা’কা’র সড়ক

কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক

গাজীপুরের শ্রীপুরে নির্মাণকাজ শেষ হতে না হতেই দেবে গেছে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের প্রায় এক কিলোমিটার অংশ। ধারাবাহিকভাবে সূতি নদীতে ধসে যাচ্ছে সড়কটি। ভেঙে যাচ্ছে নদীর তীরে বসানো কংক্রিটের ব্লকগুলো। কাজে ব্যাপক নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো বিল তুলে নিলেও তাদের জামানতের টাকা দিয়ে সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

উপজেলাবাসীর জেলা সদরের সাথে সহজ যাতায়াতের জন্য ২০২১ সালে রাজাবাড়ি থেকে প্রহলাদপুর ইউনিয়নের দমদমা পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। মেসার্স সালাম ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ২০২৪ সালে কাজ শেষ করার কথা থাকলেও ৫ বছর পর ২০২৬ সালে তা শেষ হয়।

সূতি নদী ঘেঁষে যাওয়া এই সড়কের চিনাশুকানিয়া গ্রামের বিশাল একটি অংশ ইতোমধ্যে দেবে গেছে। বেশ কয়েকটি পয়েন্টে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। নদীর তীরে বসানো ব্লকগুলো ভেঙে নদীতে চলে যাচ্ছে। ভাঙন ঠেকাতে ঠিকাদারি প্রতিষ্ঠান বালুর বস্তা দিয়ে জোড়াতালি দিলেও শেষ রক্ষা হচ্ছে না। দেবে যাওয়া অংশটি সরু হয়ে পড়ায় চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যেকোনো সময় সড়কটি পুরোপুরি নদীতে বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

দমদমা গ্রামের বাসিন্দা ইসলাম বলেন, ‘সড়কের কাজ শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে। এর মধ্যেই হঠাৎ সড়কটি দেবে গেছে। নদীর তীর কোনো রকমে বালু ও মাটি দিয়ে রাতারাতি ভরাট করে কাজ শুরু করা হয়েছিল। মাটি ঠিকমতো না বসায় সড়ক ধসে পড়ছে।’

চিনাশুকানিয়া গ্রামের বাসিন্দা হাসান বলেন, ‘কাজের শুরুতেই আমরা নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করেছিলাম। ব্লকগুলো ভিট বালু দিয়ে জোড়া লাগানো হয়েছিল। প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন স্থানীয়দের হুমকি দেয়। ভয়ে পরে আর কেউ কথা বলেনি।’

আরেক বাসিন্দা জাবেদ বলেন, ‘৫ বছর ধরে কাজ করে যদি কয়েক মাসের মধ্যে সড়ক ধসে যায়, তবে বুঝতে হবে কাজে কত বড় অনিয়ম হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার চাই।’

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালাম ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুস ছালাম বলেন, ‘কাজ শেষ হওয়ার কয়েক মাস পর কিছু অংশ দেবে গেছে। বিল তুলে নিলেও আমাদের জামানত দুই বছর জমা থাকবে। যতবার ভাঙবে ততবার ঠিক করে দেব, তাতে সমস্যা কোথায়?’

‘পাকা সড়ক বারবার ভাঙবে আর জোড়াতালি দেবেন, এটা কি সঠিক পদ্ধতি?’ এমন প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে তিনি ফোন কেটে দেন।

শ্রীপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহিদ আহমেদ বলেন, ‘সড়ক দেবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। বর্ষাকালে এখন কাজ করা সম্ভব নয়। ঠিকাদার বিল তুলে নিলেও তাদের জামানতের ১০ শতাংশ (প্রায় ১ কোটি টাকা) আমাদের কাছে জমা রয়েছে। ওই টাকা দিয়ে মেরামত করা হবে।’

কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থা’প্প’ড়, বিএনপি নে’তা গ্রে’প্তা’র

হাসপাতালে ই’য়াবা ও মা’দ’ক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আ’ট’ক

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

রাষ্ট্রপতি নি’র্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

পুলিশের পোশাকে অ’ভি’যা’নে বা’দী, ছাদ থেকে ফে’লে ছা’ত্র’দ’ল নে”তা’কে হ”ত্যা’র অ”ভি’যো’গ

সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

১০

৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খোকসায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

১২

মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

১৩

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ

১৪

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”

১৫

দৌলতপুরে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ 

১৬

পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

১৭

মিরপুর থানা থেকে অশ্রুসিক্ত বিদায় কনস্টেবল শাহাদাত হোসেনকে: নতুন কর্মস্থল কুমারখালী থানা

১৮

গাংনীতে পুলিশের ব্লক রেইড  অভিযানে গাঁজাসহ আটক-৫ 

১৯

অনেক রক্ত দিয়ে লেখা ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ

২০
error: Content is protected !!